কটিয়াদীতে নিখোঁজের পর মাটি খুঁড়ে হতভাগা মা-বাবাসহ শিশুর লাশ উদ্ধার
তারপর পুলিশ ও এলাকাবাসী অনেক খোঁজাখুঁজি করার পর নিহত ৩ জনের লাশ আসাদের বাড়ির আঙিনার গর্ত থেকে উদ্ধার করা হয়। ঘটনাস্থলে থাকা কিশোরগঞ্জের পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি বলেন, পারিবারিক বিরোধের কারণে এ হত্যাকান্ড ঘটতে পারে। ঘটনায় জড়িত সন্দেহে নিহত আসাদের ভাই, ভাগ্নে, মা ও বোনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাবাদ করা হচ্ছে।।
স্থানীয় সূত্রে জানা যায়, জমাষাইট গ্রামের আসাদ মিয়ার সাথে সম্পত্তি নিয়ে তার ছোট ভাই দ্বীন ইসলামের সাথে বিরোধ ছিল। তাই জমি সংক্রান্ত বিষয়ে নিয়ে দুই ভাইয়ের মধ্যে ঝগড়া বিবাদ লেগেই থাকত। বুধবার রাত থেকেই আসাদ, তার স্ত্রী পারভীন ও ছোট ছেলে লিমন বাড়ি থেকে নিখোঁজ হন।








