মাগুরা জেলার শালিখা উপজেলার তালখড়ি গ্রামের গিরিধারী আশ্রমে মন্দির ভাংচুর
বিজয় বিশ্বাস,মাগুরা জেলা প্রতিনিধিঃগতকাল রাতের আধারে শালিখা উপজেলার তালখড়ি গিরিধারী আশ্রমে সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালায় রাত ১টা থেকে ৩টা পর্যন্ত মন্দিরের চারপাশে টিনের বেড়া ছিটকানি খুলে মন্দিরের প্রথম গেটের তালা ভেঙ্গে দ্বিতীয় তালা ভাঙার জন্য অনেক চেষ্টা করে। পরে সিসি ক্যামেরা ভেঙ্গে পালিয়ে যায়। আশ্রমের সিসি ক্যামেরায় কিছু ফুটেজ ধরা পড়েছে। সিসি ক্যামেরা ফুটেজ শালিখা থানা পুলিশ এর নিকট রয়েছে।
সিসি ক্যামেরায় এক অগ্ হামলাকারীর দেখা যাচ্ছে মুখে দাড়ি আছে ।
হিন্দু স্টুডেন্ট ফোরাম মাগুরা জেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দ্রুত হামলাকারীদের গ্রেফতার এর কঠোর দাবি জানায়। তা নাহলে হিন্দু স্টুডেন্ট ফোরাম মাগুরা জেলা শাখা কঠোর ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান।
শালিখা থানা ইনচার্জ এর সঙ্গে কথা বলে জানা যায় হামলাকারীদের এখনও চিহ্নিত করতে পারে নাই তাহারা।









