বরিশাল মহানগর গোয়েন্দা পুলিশে ৩০পিস ইয়াবাসহ ১জনকে গ্রেফতার করেছে
আগমনী ডেস্কঃ গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালি মডেল থানাধীন দক্ষিণ আলেকান্দা খালেদাবাদ কলোনির বুক ভিলা সংলগ্ন সড়কে মহানগর গোয়েন্দা বিএমপি’র পুলিশ পরিদর্শক জনাব মোঃ মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে এসআই জনাব মোঃ শহিদুল ইসলাম সহ সঙ্গীয় নারী ও পুরুষ অফিসারবৃন্দ অভিযান পরিচালনা করেন।
০৮ ফেব্রুয়ারী ২০২১ খ্রিঃ রাত ২০ঃ০০ ঘটিকার অভিযানে কোতোয়ালি মডেল থানাধীন দক্ষিণ আলেকান্দা খালেদাবাদ কলোনির গোলাম শেখের মেয়ে সাথী আক্তার (২৩) কে ৩০ (ত্রিশ) পিস ইয়াবা সহ গ্রেফতার করা হয়।
বর্ণিত ঘটনায়, ধৃত আসামীর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।








