দিনাজপুরে ২০০ গ্রাম পুলিশকে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে বাইসাইকেল বিতরণ
এনামুল মবিন(সবুজ) দিনাজপুরঃ মুজিব শতবর্ষ উপলক্ষে দিনাজপুরে দুই শতাধিক গ্রাম পুলিশকে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। গতকাল রবিবার সকালে গোর-এ-শহীদ বড় ময়দানে প্রধানমন্ত্রীর উপহার বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন দিনাজপুর জেলা প্রশাসক মোঃ মাহমুদুল আলম।
উপহার গ্রহীতারা গ্রাম্য পুলিশরা নিত্য প্রয়োজনীয় একটি বাহন (বাইসাইকেল) পেয়ে জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)মোঃ শরীফুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার এস.এইচ.এম মাগফুরুল হাসান আব্বাসী ও বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাংবাদিক সহ জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।মোঃ মাহমুদুল আলম বলেন, এই বাইসাইকেল দিয়ে গ্রামপুলিশদের যাতায়াত ও টহল দেয়া সুবিধা হবে।








