আন্তর্জাতিক নারী দিবস”এ মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে আলোচনা সভা
“আন্তর্জাতিক নারী দিবস” উপলক্ষে জেলাপ্রশাসকের কার্যালয় মানিকগঞ্জ এর হলরুমে আলোচনা সভার আয়োজন করা হয়। ০৮ মার্চ বিশ্বের অন্যান্য দেশের মত বাংলাদেশের সব জেলাতেই এ দিবসটি উদযাপিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব এস এম ফেরদৌস, জেলাপ্রশাসক মানিকগঞ্জ মহোদয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব দুর-রে শাহওয়াজ, প্রধান নির্বাহী কর্মকর্তা, জেলাপরিষদ, মানিকগঞ্জ, জনাব মোঃ মনিরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), জনাব লক্ষী চ্যাটার্জি, চেয়ারম্যান, জাতীয় মহিলা সংস্থা, মানিকগঞ্জ শাখা।
সভায় সভাপতিত্ব করেন জনাব নাসরিন সুলতানা, উপ-পরিচালক, মহিলা বিষয়ক অধিদপ্তর, মানিকগঞ্জ।
প্রধান অতিথি উনার বক্তব্যে জানান যে সকল ক্ষেত্রে নারীদের অংশগ্রহণ, সিদ্ধান্ত গ্রহন সহ সাংবিধানিকভাবে নারীদের সকল অধিকার নিশ্চিত করতে সরকার কাজ করছে।একই সাথে নারীর ক্ষমতায়নে জেলা প্রশাসন, মানিকগঞ্জ সর্বদা সচেষ্ট আছে মর্মে প্রধান অতিথি উল্লেখ করেন।









