গাজীপুর চান্দনা চৌরাস্তা থেকে নারীসহ ৪ছিনতাইকারীকে গ্রেফতার করেছে RAB-1

মার্চ ১৯ ২০২১, ২০:১৩

Spread the love

আগমনী ডেস্কঃ গাজীপুর মহানগরের ব্যস্ততম এলাকা চান্দনা চৌরাস্তা থেকে নারীসহ ছিনতাইকারী চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-১। বৃহস্পতিবার (১৮ মার্চ) রাতে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, শ্রীপুর উপজেলার বাসিদপুর গ্রামের খোকন বেপারীর ছেলে সিফাত (২২), মেট্রো সদরের রথখোলা এলাকার মোবারক হোসেনের ছেলে নাহিদ (২৩), টাঙ্গাইলের সখিপুর উপজেলার চাকদো গ্রামের আবু রায়হানের ছেলে আশিকুর রহমান আকাশ (২১) এবং ময়মনসিংহের কতোয়ালী উপজেলার স্বদেশী বাজার (কালিবাড়ী) এলাকার কবির হোসেনের স্ত্রী রওশানা আখি (২৫)।

র‌্যাব-১ এর গাজীপুরের কোম্পানি কামন্ডার আব্দুল্লাহ আল মামুন জানান, গোপন সংবাদের ওই এলাকায় অভিযান চালায় পুলিশ। এসময় একটি সুইচ গিয়ার চাকু, একটি ফোল্ডিং চাকুসহ চারজনকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে দীর্ঘদিন যাবত চান্দনা চৌরাস্তাসহ আশপাশের এলাকায় তারা ছিনতাই সাথে জড়িত।

তিনি আরও বলেন, উদ্ধারকৃত আলামত ও গ্রেফতারকৃতদের থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও