শপথ নিলেন সিঙ্গাইর পৌরসভার নবনির্বাচিত মেয়র আবু নাঈম মোঃ বাশার

মার্চ ২২ ২০২১, ১৫:৪৩

Spread the love

আমজাদ হোসেনঃ শপথ নিলেন মানিকগঞ্জের সিঙ্গাইর পৌরসভার নবনির্বাচিত মেয়র আবু নাঈম মো: বাশার। সোমবার (২২ মার্চ) সকাল সাড়ে ১০ টার দিকে ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ে আনুষ্ঠানিক ভাবে তাকে সপথ বাক্য পাঠ করান বিভাগীয় কমিশনার মোঃ খলিলুর রহমান। এদিন একই সময় তিনজন সংরক্ষিত নারী কাউন্সিলর এবং নয়জন সাধারণ কাউন্সিলর শপথ গ্রহন করেন।
শপথ গ্রহণকারী কাউন্সিলররা হলেন, ১, ২ ও ৩ ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর পারুল আক্তার, ৪, ৫ ও ৬ ওয়ার্ডের তাসরিন নাহার রিতা ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের আলেয়া বেগম, ১নং ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর আতাউর রহমান, ২ নং ওয়ার্ডের গিয়াস উদ্দীন, ৩ নং ওয়ার্ডের সমেজ উদ্দিন, ৪ নং ওয়ার্ডের রিয়াজুল ইসলাম, ৫ নং ওয়ার্ডের রেজাউল করিম টিপু, ৬ নং ওয়ার্ডের সোহেল রানা, ৭নং ওয়ার্ডের মাহফুজ সরকার, ৮ নং ওয়ার্ডের কামাল হোসেন ও ৯ নং ওয়ার্ডে সামসুল ইসলাম।
শপথের পর নবনির্বাচিত মেয়র এবং কাউন্সিলরদের পৌরবাসীর কাঙ্খিত সেবা প্রদানের জন্য নির্দেশ দেন বিভাগীয় কমিশনার মোঃ খলিলুর রহমান।
শপথ গ্রহণের পর নবনির্বাচিত মেয়র আবু নাঈম মো: বাশার বলেন, পৌরসভার সকল কাউন্সিলর ও জনগণকে সাথে নিয়ে সিঙ্গাইরকে একটি সবার জন্য বাসযোগ্য আধুনিক ও উন্নত পৌরসভা হিসেবে গড়ে তুলবো। এজন্য পৌরসভার সব শ্রেণীপেশার মানুষের সহযোগীতা ও পরামর্শ কামনা করেন তিনি।

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও