যাত্রাবাড়ীতে বাসের চাপায় খাইরুল ইসলাম (৩০) নামে ট্রাফিক পুলিশের একজন এএসআই নিহত হয়েছেন
শুক্রবার দিবাগত রাত ২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় খাইরুল ইসলামকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাত ৩টায় মৃত ঘোষণা করেন।
ডেমরা ট্রাফিক জোনের সার্জেন্ট ইবনে ফিরোজ গণমাধ্যমকে বলেন, রাতে খাইরুল যাত্রাবাড়ী থানার সামনের রাস্তায় দায়িত্ব পালন করছিলেন। এ সময় একটি বাস তাঁকে চাপা দিয়ে পালিয়ে যায়। পরে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।ঘটনার প্রত্যক্ষদর্শীদের কাছে শুনেছি কিশোরগঞ্জের ভৈরবগামী একটি বাস খাইরুলকে ধাক্কা দিয়েছে’, যোগ করেন সার্জেন্ট ইবনে ফিরোজ।











