ভোলায় কিশোর-কিশোরীদের পুষ্টি নিশ্চিত করনে ওরিয়েন্টেশন ও নেটওয়াকিং সভা

জানুয়ারি ১২ ২০২১, ১৯:৩৫

Spread the love

এম মিজানুর রহমান মিনহাজ,ভোলা জেলা প্রতিনিধিঃ
ভোলায় কিশোর-কিশোরীদের সার্বিক পুষ্টি নিশ্চিত করনে এবং সার্ভিস রিপোর্টিং শক্তিশালী করণে সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের সাথে ওরিয়েন্টেশন ও নেটওয়াকিং সভা অনুষ্ঠিত হয়।

সোমবার (১১ জানুয়ারী) সকালে জেলা সিভিল সার্জেন কনফারেন্স রুমে এই সভা অনুষ্ঠিত হয়। জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর, শিশু ও কিশোর-কিশোরীদের সুরক্ষা তরান্বিতকরণ (এপিসি) প্রকল্প, কোস্ট-ট্রাস্ট ও ইউনিসেফ এই সভার আয়োজন করে।
সভায় ভোলার সিভিল সার্জন ডাঃ সৈয়দ রেজাউল ইসলামের সভাপতিত্বে ভিডিও কনফারেন্সে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, স্বাস্থ্য বিভাগের বরিশাল বিভাগের পরিচালক ডা: বাসু দেব কুমার দাশ। এসময় আলোচনায় অংশ নেয় লাইন ডারেক্টার ডা: এস এম মোস্তাফিজুর রহমান, ইউনিসেফের নিউট্রেশন অফিসার রমা শাহা, ডা: আইরিন আক্তার চৌধুরী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো: মনিরুজ্জামান, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মোঃ ইকবাল হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নুরে আলম ছিদ্দিকি, কোস্ট-ট্রাস্টের (এপিসি) প্রকল্পের প্রকল্প সম্মনয়কারী মিজানুর রহমান, প্রধান শিক্ষক আব্দুর রহমান প্রমুখ।
এসময় বক্তারা বলেন, দেশের এক তৃতীয়াংশ কিশোর-কিশোরী।এই কিশোর কিশোরেদের সঠিক সেবা মান নিশ্চিত করতে আমাদের সকলকে একযোগে কাজ করতে হবে। আগামী দিনে যদি সুস্থ সবল জাতি পেতে হয় তাহলে আমাদের কিশোর কিশোরেদের সচেতনতার পাশাপাশি তাদের পুষ্টির দিকে গুরুত্ব দেতে হবে বলে জানান। এছাড়া সেবা প্রতিষ্ঠানগুলোকে কিশোর-কিশোরী বান্ধব গড়ে তোলার আহবান জানানো হয়।

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও