চীন তৈরী করেছে নিউক্লিয়ার ফিউশানের পরীক্ষামূলক গবেষণা কেন্দ্র বা নকল সূর্য

ডিসেম্বর ০৫ ২০২০, ২০:৫৩

Spread the love

আন্তর্জাতিক ডেস্কঃচীন তৈরী করেছে প্রথমবারের মত আধুনিক নিউক্লিয়ার ফিউশানের পরীক্ষামূলক গবেষণা কেন্দ্র ,অতিরিক্ত তাপ আর শক্তির কারণে এটিকে নকল সূর্যও বলা হয়।এ গবেষণা ডিভাইস বা নকল সূর্যের তাপমাত্রা ১৫ কোটি ডিগ্রি সেলসিয়াস। যা প্রাকৃতিক সূর্যের ১০ গুণ গুণ বেশি তাপমাত্রা বহন করে।বছরের পর বছর ধরে অফুরন্ত প্রাকৃতির শক্তির উৎসের জন্য এ চুল্লির মধ্য দিয়ে শক্তি উৎপাদনের চেষ্টা চালাবেন গবেষকরা।এমন সংবাদ প্রকাশ করেছে চীনের পিপলস ডেইলি।

ফ্রান্সে অবস্থিত আন্তর্জাতিক থার্মোনিউক্লিয়ার পরীক্ষামূলক চুল্লির প্রকল্পে যোগদানের অংশ হিসেবে এ প্রকল্পের কাজ করছে চীন। আইটিইআর বিশ্বের সবচেয়ে বড় নিউক্লিয়ার ফিউশান প্রকল্প, বরাদ্দ দেওয়া হয়েছে ২ হাজার ৪শ’ কোটি ডলার। এ প্রকল্পে আছে ৩৫ টি দেশ। ২০২৫ সালের মধ্যে এ প্রকল্প বাস্তবায়নের কথা রয়েছে।

বলা হচ্ছে, হাইড্রোজেন আর অন্যান্য গ্যাসের তৈরি এ সূর্য আমাদের সূর্যের মতোই প্রাকৃতিক শক্তির উৎস হিসেবে কাজ করবে। চীনের দক্ষিণ পশ্চিমের সিচুয়ান প্রদেশে গেলো বছর তৈরি হয়েছে ।বছরের পর বছর ধরে অফুরন্ত প্রাকৃতির শক্তির উৎসের জন্য এ চুল্লির মধ্য দিয়ে শক্তি উৎপাদনের চেষ্টা চালাচ্ছেন গবেষকরা।

 

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও