করোনার নতুন স্ট্রেইনে আগের তুলনায় ৭০ গুণ বেশি গতিতে ছড়াচ্ছে
যুক্তরাজ্যে নতুন করে যে করোনা ছড়াচ্ছে এতে স্পাইক প্রোটিনের জেনেটিক রুপান্তর হচ্ছে যার ফলে ভাইরাস মানুষের মধ্যে দ্রুত ছড়াচ্ছে। ইংল্যান্ডের দক্ষিণ পূর্ব অঞ্চলে নতুনভাবে যে করোনা ছড়াচ্ছে তার মধ্যে ১৭ টি নমুনার মিউটেশন পাওয়া গেছে যা ভাইরাসের আকারসহ আরো কিছু পরিবর্তন করেছে। এ কারণেই ভাইরাস আগের তুলনায় ৭০ গুণ বেশি গতিতে ছড়াচ্ছে।
ন্যাশনাল হেলথ সার্ভিস দ্বারা প্রকাশিত করোনার স্বাভাবিক লক্ষণ ছাড়াও করোনার নতুন স্ট্রেইনে আরো ৭ টি নতুন লক্ষণের খোঁজ জানা গিয়েছে। সেগুলো হলঃ
১. ক্লান্তি
২. ক্ষুধামন্দা
৩. মাথা ব্যথা
৪. ডায়রিয়া
৫. মানসিক বিভ্রান্তি
৬. পেশী ব্যথা
৭. স্কিনে র্যাশ








