বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে ঢাকা আসছেন ৪ সরকার/রাষ্ট্র প্রধান

মার্চ ১০ ২০২১, ২০:০৬

Spread the love

আগমনী ডেস্কঃ বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে ভারত, শ্রীলঙ্কা, নেপাল ও মালদ্বীপের সরকার/রাষ্ট্রপ্রধানগন  সরাসরি অংশ নেবেন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ শাহরিয়ার আলম।

বুধবার (১০ মার্চ) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সভা শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান। অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল উপস্থিত ছিলেন।

প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে এ মাসেই ঢাকা সফরে আসবেন দক্ষিণ এশিয়ার চার শীর্ষ নেতা। তারা হলেন- ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, নেপালের রাষ্ট্রপতি বিদ্যা দেবী ভান্ডারি ও মালদ্বীপের রাষ্ট্রপতি ইবরাহিম মোহামেদ সলিহ ও শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে।

এর আগের বার যখন ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশে এসেছিলেন, তখন বিক্ষোভ হয়েছিল। এবার তেমন কোনো আশঙ্কা আছে কিনা- জানতে চাইলে এসময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাদের কাছে এ ধরণের কোনো গোপন সংবাদ নেই। এ ধরনের পরিস্থিতি হবে কিনা আমরা এই মুহূর্তে বলতে পারছি না। আমরা মনে করি, সবাই বাংলাদেশকে ভালোবাসে, সবাই বঙ্গবন্ধুকে ভালোবাসে। আমাদের জাতির পিতার উৎসবে কেউ ডিস্টার্ব করবে বলে আমরা মনে করছি না।’

‘এটা গণতান্ত্রিক দেশ, তাদের বাকস্বাধীনতা রয়েছে। কে কী বলল, সেটা তো আপনারা সবসময় দেখেন। অনেক কিছু বলে, যেটার কোনো মিনিং হয় না। আমি মনে করি এই ধরনের কোনো সিচুয়েশন হবে না। আমরা সবার সহযোগিতা চাই’- বলেন আসাদুজ্জামান খান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রিপরিষদের সদস্যরা ধানমন্ডিতে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তক অর্পণকালে নিরাপত্তামূলক ব্যবস্থা নেয়া হবে। বিদেশি কূটনৈতিকদের সব অনুষ্ঠানস্থলে আনা-নেয়ার সময় প্রয়োজনীয় নিরাপত্তার ব্যবস্থা করা হবে। ১০ দিনব্যাপী অনুষ্ঠানে আগত রাষ্ট্র ও সরকারপ্রধান, বিশিষ্ট ব্যক্তিসহ বিদেশি অতিথিদের সব যাতায়াতে নিরাপদ ব্যবস্থা এবং যে হোটেলে তারা অবস্থান করবেন সেখানে নিরাপত্তার ব্যবস্থা নেয়া হবে। সব অনুষ্ঠানে গোয়েন্দা নজরদারি

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও