চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে একজন বাংলাদেশি নিহত

সেপ্টেম্বর ০৬ ২০২০, ২২:৩৮

Spread the love

আগমনী ডেস্কঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। শনিবার (৫ সেপ্টেম্বর) রাতে তেলকুপি সীমান্তে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি উপজেলার শাহবাজপুর ইউনিয়নের তেলকুপি গ্রামের মো. রফিকের ছেলে বাদশা (২২)।

স্থানীয়দের বরাত দিয়ে শাহবাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোজাম্মেল হক জানান, শনিবার রাত সাড়ে ১১টার দিকে জেলার শিবগঞ্জ উপজেলার তেলকুপি সীমান্ত এলাকার ৩এস ও ৪এস পিলারের মধ্যে সবদেলপুর বিএসএফ সদস্যদের গুলিতে ঘটনাস্থলেই বাদশা মারা যান।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিহতের মরদেহ কাঁটাতারের বেড়া সংলগ্ন বাংলাদেশ প্রান্তে একটি গর্তে পড়ে ছিল। মরদেহটি ভারতীয় ভূখণ্ডে বিএসএফ সদস্যদের পাহারা দিতে দেখা গেছে।

এ ব্যাপারে ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মাহমুদুল হাসান জানান, রাতে দুই রাউন্ড গুলির শব্দ পাওয়া গেছে। এতে বাংলাদেশ ভূখণ্ডে কেউ নিহত হওয়ার খাবার পাওয়া যায়নি। তবে এ ব্যাপারে বিএসএফের সঙ্গে যোগাযোগ করে বিস্তারিত জানতে চাওয়া হবে।

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও